ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

২০২৫ সালে বাংলাদেশি জনশক্তি রপ্তানির শীর্ষ গন্তব্য সৌদি আরব

বাসস

প্রকাশ: ২৩:০১, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০২, ৫ জানুয়ারি ২০২৬

২০২৫ সালে বাংলাদেশি জনশক্তি রপ্তানির শীর্ষ গন্তব্য সৌদি আরব

প্রতীকি ছবি। বাসস।

২০২৫ সালে বাংলাদেশি জনশক্তি রপ্তানির শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব। এ সময় সাড়ে ৭ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশটিতে কর্মসংস্থানের জন্য গেছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৭ লাখ ৫২ হাজার ৭১৫ জন বাংলাদেশি কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গেছেন।

২০২৫ সালে কাতারে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৪৭২ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া সিঙ্গাপুর ও কুয়েতে যথাক্রমে ৭০ হাজার ৫৬জন এবং ৭২ হাজার ৭১৭ জন বাংলাদেশিকে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে জনশক্তি রপ্তানির একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে প্রথম চুক্তি। 

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বহুবিধ ভিসার ব্যবস্থা করা হয়েছে।

বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন বলেন, বাংলাদেশ ২০২৫ সালে পুরুষ ও নারী মিলে প্রায় ১১ লাখ ১৭ হাজার শ্রমিক বিদেশে পাঠিয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে মোট ১৩ লাখ ৩ হাজার ৪৫৩ জন শ্রমিক বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছিলেন। আর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১০ লাখ ১১ হাজার ৯৬৯ জন।

আশরাফ হোসেন বলেন, নিরাপদ, দক্ষ এবং নিয়মিত অভিবাসন এখন জরুরি এবং সরকার তা নিশ্চিত করতে কাজ করছে। সে কারণেই এ খাতে বরাদ্দ বাড়ানো উচিত।

বাংলাদেশ গত বছরের ডিসেম্বর থেকে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যক্ষ করেছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। যেমন- সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান কমানো এবং অর্থপাচার রোধ।

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীরা দেশে প্রায় ৩২,৮১৬.৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট ৩৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরে এ পরিমাণ ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরো দেখা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ১৬ হাজার ৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ হাজার ৬৫৮ মিলিয়ন ডলার।

তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই অর্থবছরে পূর্বের রেকর্ড ভেঙে ৬.৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ২৪.৮ বিলিয়ন ডলার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকার দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানির জন্য আরো নতুন গন্তব্য অনুসন্ধান করছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, ব্রুনাই দারুসসালাম ও পূর্ব ইউরোপ।

এছাড়া বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি তৈরিতে সরকার নার্স, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।

রেক্রুটিং এজেন্টরা জানিয়েছে, মালয়েশিয়ার মতো কিছু ঐতিহ্যবাহী গন্তব্যে বিদেশে কর্মসংস্থান কিছুটা ব্যাহত হয়েছে। তবে নতুন গন্তব্য চিহ্নিতকরণ এবং কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বৃদ্ধির ফলে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন