ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
Scroll
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদ: বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মো. শফিকুর রহমান
Scroll
মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ শহরের নতুন প্রশাসকেরা
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
Scroll
সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
Scroll
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
Scroll
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
পত্রিকা: ’জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা’
Scroll
যুদ্ধের ‘দীর্ঘস্থায়ী অস্থিরতা’ নিয়ে সতর্কবার্তা আসিয়ানের
Scroll
জাপান থেকে ২,৫০০ মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে
Scroll
শাহ আমানতে চারটি ফ্লাইট বাতিল
Scroll
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিত
Scroll
মালদ্বীপে বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২
Scroll
বললেন রেলমন্ত্রী স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে
Scroll
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
Scroll
স্পিকার ও ডেপুটি স্পিকারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শাহ আমানতে চারটি ফ্লাইট বাতিল

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৭:৫০, ১৪ মার্চ ২০২৬

শাহ আমানতে চারটি ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত।


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট শুক্রবার বাতিল হয়েছে। এদিন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ইউএস বাংলা এয়ারলাইনসের মোট চারটি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।

এই পরিস্থিতিতে শুক্রবার ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এরাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি এরাইভাল ফ্লাইট এবং আটটি ডিপার্চার ফ্লাইট শুক্রবার চট্টগ্রাম থেকে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো আংশিকভাবে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবের জেদ্দা, মদিনা এবং ওমানের মাস্কাট রুটের ফ্লাইট বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে শুক্রবারের চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন