ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭
অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (EU) মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এই চুক্তির পাশাপাশি দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা এবং বিরল খনিজ সম্পদের প্রাপ্যতা বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ইউরোপীয় অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করার জন্য একটি প্যাকেজে একমত হতে আগামী জুনের ইউরোপীয় কাউন্সিলের বৈঠককে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন।
ইউরোপীয় পার্লামেন্ট ইইউ-এর জলবায়ু লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে। ১৯৯০ সালের তুলনায় ২০৪০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং জুলাই সংস্কার সংশোধনীর গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বড় পর্যবেক্ষক দল মোতায়েন করতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যবেক্ষক দলগুলোর আকার যথেষ্ট বড় হবে।
প্রায় দুই দশক ধরে আলোচনার পরে ভারত আর ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-এর মতে, মধ্য ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথ। গত বছর (২০২৫) এই পথে অন্তত ১,৩৪০ জন প্রাণ হারিয়েছেন।
গ্রিনল্যান্ড অধিগ্রহণএবং নতুন শুল্ক আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তারা এই স্বস্তি প্রকাশের পাশাপাশি ইউরোপীয় স্বার্থ রক্ষায় সতর্কতা এবং ঐক্যের ওপর জোর দিয়েছেন।
bizbangla24