ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ঢাকার তীব্র নিন্দা জ্ঞাপন

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত।

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর শনিবারের ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়। ঢাকায় এ খবর দিয়েছে বাসস। 

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

একইসঙ্গে সরকার ও জনগণ আহতদের আশু আরোগ্য কামনা করছে।’

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

এতে আরও বলা হয়, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং সুদানে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় সকল সহায়তা দিতে একযোগে কাজ করছে।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন