ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইসরাইলের কাছে ৩.৮ বিলিয়ন ডলারের অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রি হবে

বাসস

প্রকাশ: ১৩:৪০, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪১, ৩১ জানুয়ারি ২০২৬

ইসরাইলের কাছে ৩.৮ বিলিয়ন ডলারের অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রি হবে

ইসরাইলের কাছে ৩.৮০ বিলিয়ন ডলারে ৩০ টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র। বাসস।

মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা ইসরাইলের কাছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। 

গাজায় একটি নাজুক যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই বিক্রি ইসরাইলের জন্য প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজের অংশ। যার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরাইলকে একটি শক্তিশালী ও আত্মরক্ষা সক্ষমতা গড়ে তুলতে ও বজায় রাখতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় পদক্ষেপটি সেই উদ্দেশ্যগুলোর পরিকল্পনারই অংশ ও সামঞ্জস্যপূর্ণ।’

এছাড়াও প্যাকেজের মধ্যে রয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যৌথ হালকা কৌশলগত যানবাহন বিক্রি।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাঠায়। 

এই সরঞ্জামাদির বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়।

এএফপির এক পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, হামাস গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আক্রমণ করে, যার ফলে ইসরাইলি পক্ষের ১ হাজার ২২১ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। 

এতে গাজা উপত্যকায় বন্দী থাকা অবস্থায় মারা যাওয়া বা নিহত হওয়া জিম্মিদের অন্তর্ভুক্ত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে এই ছোট উপকূলীয় অঞ্চলে কমপক্ষে ৭১ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন