ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

পুতিনের সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

বাসস

প্রকাশ: ১৩:৫০, ৩১ জানুয়ারি ২০২৬

পুতিনের সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

শুক্রবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। বাসস।


যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোয় এ বৈঠক হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রেমলিন তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিকে অভ্যর্থনা জানিয়েছেন। লারিজানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়াতে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চায়।

একইসঙ্গে ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর দেশটির সরকারের কঠোর দমনপীড়নের পর এই হুমকি দিলেন ট্রাম্প। 

পর্যবেক্ষকদের মতে, ওই দমনপীড়নে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

মস্কোতে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক এবং ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু’ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, আলী লারিজানির এই মস্কো সফরের খবর আগে থেকে জানানো হয়নি।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মস্কো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান মিত্র ইরান। পাশাপাশি রাশিয়াও আন্তর্জাতিক অঙ্গনে তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন