ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩, ০৪ সফর ১৪৪৮

আইজিপি বললেন

পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত

বাসস

প্রকাশ: ২০:০১, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০৩, ২৭ মার্চ ২০২৬

পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত

ছবি : বাসস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি মূল ভূমিকা পুলিশের।

তিনি বলেন, আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। ৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। পুলিশ যাতে পুনরায় সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে।

আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা হবে।

কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের নৈতিক চিন্তা চেতনার উন্নত করতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান ও আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন