ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

কাবুলে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিচ্ছে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:১৪, ৪ ডিসেম্বর ২০২৫

কাবুলে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিচ্ছে পাকিস্তান

প্রতীকি ছবি: বাসস।


পাকিস্তান জানিয়েছে, তারা সাময়িকভাবে আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ঢাকায় এখবর দিয়েছে বাসস। 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তারা পাকিস্তানে সীমানা পেরিয়ে হামলা চালায়। তবে, কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপি’কে বলেন, জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, যাতে তাদের কনটেইনারগুলো আফগানিস্তানে যেতে পারে। এ সহায়তার মধ্যে রয়েছে— খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী।

ওই কর্মকর্তা জানান, তিন ধাপে এ সহায়তা পাঠানো হবে। তবে, প্রথম ধাপ কবে শুরু হবে  সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপি’কে নিশ্চিত করেছেন, সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে।

তবে, গুরুত্বপূর্ণ সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাকের তথ্য বিভাগের প্রধান এএফপি’কে বলেন,  এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সীমান্তের গেট বন্ধ রয়েছে।

গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ। কেবল পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগানদেরই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তা জানান, সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে। তবে, শর্তসাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে।

তিনি বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সাধারণ বাণিজ্য বা অভিবাসন পুনরায় চালু করেনি, আফগান ট্রানজিট ট্রেডও পুনর্বহাল করা হয়নি।’

গত ১২ অক্টোবর সীমান্তে প্রাণঘাতী গোলাগুলির পর সীমান্ত বন্ধ করে দেওয়া হলে বেশ কিছু আফগান পণ্যবাহী ট্রাক সেখানে আটকা পড়ায় পণ্য পচে যায়। পরে একটি নাজুক যুদ্ধবিরতি হয়।

পাকিস্তান-আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিএজেসিসিআই) বলেছে, সীমান্ত অঞ্চলের দুই পক্ষের প্রায় ২৫ হাজার শ্রমিক রয়েছে। উভয় পক্ষ মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন