ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

বললেন হুমায়ুন কবির

বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

বাসস

প্রকাশ: ০৮:৩১, ৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। তাই নির্বাচন-পরবর্তী সময়ে কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দু’দেশের সম্পর্ক উন্নয়ন করা যায়, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, আগামী দিনে দেশের উন্নয়নে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব জানান, নির্বাচন-পরবর্তী দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা কী হতে পারে, সে বিষয়েও গুরুত্ব সহকারে মতামত নেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী ও রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন