ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

দ. এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের প্রতিনিধিদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যা

বাসস

প্রকাশ: ২১:৩৬, ১৩ জানুয়ারি ২০২৬

দ. এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের প্রতিনিধিদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি: বাসস

ঢাকায় আয়োজিত দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিদের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর যৌথ উদ্যোগে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। 

ইউজিসি চেয়ারম্যান দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন ও পারস্পরিক মতবিনিময় উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

এপিইউবি-এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ এই আয়োজনের জন্য ইউজিসি-কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হয়। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দলীয় নৃত্য, মাইশা শওকতের নজরুল সংগীত এবং জনপ্রিয় গায়ক আবিদ তালুকদার ও মিনার রহমানের বিশেষ সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। 

এ ছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বাংলাদেশ হেরিটেজ’ শীর্ষক ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইউজিসি-এর সদস্যবৃন্দ, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের প্রতিনিধি, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেছেন, যা আঞ্চলিক সম্মেলন ২০২৬-এর মূল উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন