ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

বললেন প্রণয় ভার্মা

অভিন্ন ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ

বাসস

প্রকাশ: ১০:০৯, ২৫ জানুয়ারি ২০২৬

অভিন্ন ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শনিবার ঢাকা’র এক হোটেলে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়নের সহায়ক এবং শক্তিশালী আঞ্চলিক সংহতির ভিত্তি হিসেবে কাজ করার জন্য যথাযথ অবস্থানে রয়েছে।

রাজধানীর এক হোটেলে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত শনিবারে এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘বাংলাদেশ আমাদের এই যাত্রার এক গুরুত্বপূর্ণ সহযাত্রী’ বলে ভার্মা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ভার্মা বলেন, ঢাকা ও দিল্লি ‘ভবিষ্যতমুখী ও ভবিষ্যতর জন্য প্রস্তুত সহযোগিতা’ চায়। তিনি এ অংশীদারিত্বকে ‘যা বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে, উদ্ভাবন ও প্রযুক্তি দ্বারা চালিত এবং পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সুবিধা ও পারস্পরিক সংবেদনশীলতায় ও সহায়তায় টিকে আছে।’

দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ‘একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যৌথ আত্মত্যাগের অবিচ্ছেদ্য ইতিহাসের সঙ্গে যুক্ত।’

তিনি বলেন, সাংস্কৃতিক বন্ধন গভীরভাবে প্রোথিত। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, যাঁদের সাহিত্য আমাদের সংস্কৃতি ও সাহিত্যকে যুক্ত করেছে, পাশাপাশি সংগীত, শিল্পকলা, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের যৌথ ঐতিহ্যও রয়েছে।

ভার্মা আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততার প্রসারকে গুরুত্ব দিয়ে বলেন, ‘ভারতের একটি রিফাইনারি থেকে বাংলাদেশে উচ্চগতির ডিজেল সরবরাহকারী সীমান্ত পাইপলাইন’ এবং ‘ভারতীয় গ্রিডের মাধ্যমে ভারত ও নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী সীমান্ত বিদ্যুৎ সংযোগ লাইন’ আঞ্চলিক জ্বালানি সংযোগ ও সংহতির ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি বলেন, আমাদের সাপ্লাই চেইন বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও ওষুধ শিল্পকে শক্তিশালী করছে, যা পারস্পরিক সহযোগিতা ও আন্তঃনির্ভরতার সুফল প্রমাণ করছে।’ তিনি আরও বলেন, এ ধরনের অংশীদারিত্ব দুই দেশের জনগণ ও ব্যবসার জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।

ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ একসঙ্গে ‘আঞ্চলিক ভ্যালু চেইন, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম ও জ্বালানি করিডোর’ গড়ে তুলতে পারে, একটি ‘পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ’ জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করতে পারে।

ভারতের হাইকমিশনার বলেন, ‘আজ আমরা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।’ 

তিনি আরও বলেন, ভারত ‘একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন