ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

ইন্দোনেশিয়ায় ভূমিধস: নবম দিনেও ১০ জন নিখোঁজ, মৃতের সংখ্যা বেড়ে ৭০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিধস: নবম দিনেও ১০ জন নিখোঁজ, মৃতের সংখ্যা বেড়ে ৭০

প্রতিনিধিত্বশীল ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পশ্চিম জাভায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ১০ জনের সন্ধানে রোববারে নবম দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

বান্দুং অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আদে ডিয়ান পারমানা জানান, শনিবার দুর্ঘটনাস্থল থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা এখন ৭০। তবে এখনো প্রায় ১০ জন নিখোঁজ রয়েছেন, খবর তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড-এর।

তিনি আরও জানান যে, আজ রবিবার নবম দিনেও ট্র্যাকার কুকুর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানে প্রায় ৩,৭১৩ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৯টি মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৭৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত শনিবার পশ্চিম বান্দুং রিজেন্সির একটি গ্রামে এই ভূমিধস আঘাত হানে, যার ফলে ডজনখানেক বাড়িঘর কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্গম ভূখণ্ড হওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন