ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীন, জাপানের প্রধানমন্ত্রী
Scroll
মার্কিন নাগরিক আন্দোলনের বিখ্যাত নেতা জেসি জ্যাকসন পরলোকগমন করেছেন
Scroll
সেন্টমার্টিনস্: গভীর সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ
Scroll
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায়
Scroll
দ্য গডফাদার-এর রবার্ট ডুভাল আর নেই
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ
Scroll
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
Scroll
নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার
Scroll
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন
Scroll
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল
Scroll
শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
Scroll
প্রতিরক্ষা, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে ভারতে ফ্রান্সের ম্যাক্রোঁ
Scroll
শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সাক্ষাৎ
Scroll
শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
Scroll
নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সন্ধায়
Scroll
সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

বাসস

প্রকাশ: ২১:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

ভারতের লোকসভার (পার্লামেন্ট) স্পির ওম বিড়লা সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: বাসস

ভারতের লোকসভার (পার্লামেন্ট) স্পির ওম বিড়লা আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় স্পিকার বাংলাদেশ সরকারকে ভারতের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমুখী সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। 

বাংলাদেশের হাইকমিশনার জানান, উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চপর্যায়ের  প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।

বিড়লা অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন, যা দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে তুলে ধরে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন