ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৯ মাঘ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
Scroll
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সিইসি
Scroll
আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
Scroll
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
Scroll
নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
Scroll
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু
Scroll
প্রধান উপদেষ্টার উদাত্ত আহ্বান: নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন
Scroll
ব্রিটনি স্পিয়ার্স ২০ কোটি ডলারে গানের স্বত্ব বিক্রি করেছেন
Scroll
ঢাকার পানিদূষণ কমাতে ৩৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন বিশ্বব্যাংকের
Scroll
পশ্চিম কানাডায় গণগুলিতে সাতজন স্কুলছাত্রসহ অন্তত নয়জন নিহত
Scroll
বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
Scroll
শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
Scroll
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
Scroll
সাগর–রুনি হত্যার ১৪ বছর: অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি
Scroll
উপদেষ্টাদের কার কত সম্পদ
Scroll
নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম
Scroll
পত্রিকা: ২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা, ব্যালটের ভোটে বুলেটের থ্রেট
Scroll
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল আর কতটা ব্যর্থ
Scroll
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
Scroll
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

পত্রিকার রিপোর্ট

২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা: ব্যালটের ভোটে বুলেটের থ্রেট

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ০৯:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা: ব্যালটের ভোটে বুলেটের থ্রেট

প্রতীকি ছবি: বিবিসি নিউজ বাংলার সৌজন্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ সংবাদপত্র। তবে ভোটের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। ইতিমধ্যে নানা শঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে। এ নিয়েও খবর রয়েছে পত্রিকাগুলোতে।

'২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা: ব্যালটের ভোটে বুলেটের থ্রেট' মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে।

কিন্তু ভোটের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। ইতিমধ্যে নানা শঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে। প্রার্থী ও ভোটাররা আগে থেকেই শঙ্কা প্রকাশ করে আসছেন।

এবারের ব্যালটে সবচেয়ে বড় থ্রেট বুলেট। আর ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, সহিংসতা, ভোটপ্রদানে বাধার শঙ্কাও আছে আলোচনায়। গোয়েন্দা রিপোর্টে দেশের কম-বেশি সব আসনে ঘটে যাওয়া সংঘাতের চিত্র উঠে এসেছে।

সব কটি সংসদীয় আসনের অতিঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সংঘাত হতে পারে- এমন কেন্দ্রের তালিকাও করা হয়েছে। তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে জানানো হয়েছে।

অস্ত্রের ব্যবহার করতে পারে এমন পেশাদার শুটারদের তালিকা করে নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই করতে পারে- এমন সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে ম্যানুয়ালি ও ডিজিটালি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকার ভোটকেন্দ্রগুলোকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এ সব কেন্দ্রে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে।

খবরে বলা হচ্ছে, আজ রাত পোহালেই ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বহুপ্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বাকি একটি আসন শেরপুর-৩-এ একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে।

আসনটির ভোটকেন্দ্র ১২৮টি। এই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দুই হাজার ২৮।

এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন। এর মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। বিএনপির নারী প্রার্থী ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামী দলগুলোর নারী প্রার্থী নেই।
খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। ১৯৯৬ সালের পর আওয়ামী লীগবিহীন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রথম এই নির্বাচনে বিজয়ী হবে কোন রাজনৈতিক দল বা জোট-এই আলোচনা এখন সর্বত্র।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হবে জেন-জি বা তরুণ প্রজন্ম এবং আওয়ামী লীগের প্রতীক নৌকার ভোট।

দেশের মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশই তরুণ। জুলাই গণ-অভ্যুত্থানের মূল শক্তি এই তরুণদের অধিকাংশই এবার প্রথম ভোট দেবেন।

বিশ্লেষকেরা বলছেন, সাজানো, পাতানো ও ভোটাধিকার হরণের বিগত তিনটি সংসদ নির্বাচনে তরুণদের বড় অংশই ভোট দিতে পারেননি। এবার ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতি ব্যাপক হবে।

তাঁদের এবং ভোটকেন্দ্রে যাওয়া লীগের সমর্থকদের ভোট যাঁরা পাবেন, তাঁরাই বিজয়ী হবেন। তাই এই দুই ধরনের ভোট টানতে দলগুলোর

নির্বাচনী প্রচারে চেষ্টাও দেখা গেছে। আওয়ামী লীগের অনেক সমর্থক প্রার্থী নয়, নৌকা প্রতীক দেখে ভোট দেন।

তরুণ ভোটাররা বলছেন, তাঁরা নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি, দুর্নীতি, চাঁদাবাজিসহ সব অনিয়মের বিরুদ্ধে। পুরোনো ধারার হিংসা-হানাহানির রাজনীতি তাঁরা দেখতে চান না।

খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বর্তমানে উপদেষ্টা পরিষদে থাকা সব উপদেষ্টার সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। ১৮ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। কমেছে ৩ জনের।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করে। তাতে গত অর্থবছর, অর্থাৎ গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। সম্পদের হিসাবের ক্ষেত্রে মোট পরিসম্পদ প্রকাশ করা হয়েছে, যা মূলত স্থাবর ও অস্থাবর সম্পদের সমষ্টি।

তবে কার কত জমি, বাড়ি, ফ্ল্যাট এবং ব্যাংকে জমা ও নগদ টাকা রয়েছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থীদের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিনই পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর ৮ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা পরিষদে এখন থাকা ২১ জনের সবার কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। গত ডিসেম্বরে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম (প্রায় ১৩ লাখ) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার (১৫ লাখের বেশি) সম্পদ কোটি টাকার কম।

'বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা' সমকালের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে বদলে গেছে রাজনৈতিক মঞ্চ। ১৭ বছর পর পাল্টে যাওয়া পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)।

২৯৯ আসনে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত জুলাই সনদে জনসমর্থন আদায়ে গণভোটেরও আয়োজন করা হয়েছে। দেশে এর আগে একাধিকবার গণভোট হলেও সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোট এবারই প্রথম।

২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। এর তিন দিন পর ৮ই আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কার, বিচার ও নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ।

'শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী-উদ্যোক্তারা' বণিক বার্তার শিরোনাম।

খবরে বলা হচ্ছে, গত প্রায় দেড় বছরে দেশে যে পরিস্থিতি বিরাজ করেছে, তাতে বিনিয়োগ করা কঠিন ছিল—এমনটাই মনে করেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এখন তারা চান আগামীকাল শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন শেষ হোক।

পাশাপাশি ক্ষমতা হস্তান্তর হোক মসৃণ ও নিয়মতান্ত্রিক। তারা বলছেন, ফলাফল যা-ই হোক দেশে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে যেন শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব একটা পরিবেশ তৈরি হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সাফল্য থাকলেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি। দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ছিল ব্যাংক ঋণের উচ্চ সুদহার।

ফলে এ সরকারের আমলে বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহে স্থবিরতা নেমে আসে, যা নেতিবাচক প্রভাব ফেলে কর্মসংস্থান সৃষ্টিতে। আবার ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব ও আস্থার সংকট ছিল।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এখন তাকিয়ে আছেন শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশায়। সে রকমটা হলে দেশের সামগ্রিক অর্থনীতি ও বিনিয়োগ উদ্যোগ নতুন করে পথ চলতে সক্ষম হবে বলে মনে করছেন তারা।

'দেড়দশকের বঞ্চিতরা ভোটকেন্দ্রে যাবেন কাল' নয়াদিগন্তের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, দেড় দশকেরও বেশি সময় পর আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এবারের নির্বাচনের বিশেষত্ব হলো 'জুলাই চার্টার' বা রাষ্ট্র সংস্কারসংক্রান্ত একটি সংবিধানিক গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। গত দেড় দশকে ভোটাধিকার বঞ্চিত থাকা মানুষেরা কাল ভোটকেন্দ্রে যাবেন।

গত ১১ই ডিসেম্বের ঘোষিত তফসিলের মধ্য দিয়ে নির্বাচনের মহাসড়কে প্রবেশ করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে চার কোটি তরুণ ভোটারসহ বঞ্চিতরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন, যার মধ্যে প্রায় ৪৫ শতাংশ ভোটারের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। ২৯৯টি সংসদীয় আসনে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।

'বাংলাদেশে দুর্নীতি বেড়েছে আরও এক ধাপ' যুগান্তরের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির সূচকে আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

১৮২টি দেশের মধ্যে ২০২৫ সালে অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) বাংলাদেশের অবস্থান ১৩তম। আগের বছর ছিল ১৪তম। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি বেড়েছে।

তবে যে স্কোর দিয়ে দুর্নীতি মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০০ নম্বরের মধ্যে এবার স্কোর ২৪। আবার সূচকের উচ্চক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৫০।

টিআইর 'দুর্নীতির ধারণাসূচক-২০২৫ (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) মঙ্গলবার সারা বিশ্বে একযোগে প্রকাশ করা হয়।

এদিন বাংলাদেশে টিআইর সহযোগী প্রতিষ্ঠান টিআইবি নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'US tariff cut comes at a steep cost'.

খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষের দিকে আংশিক শুল্ক ছাড় নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির সাথে উল্লেখযোগ্য ভূ-রাজনৈতিক শর্ত যুক্ত হয়েছে।

গত ৯ই ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে শুল্ক ছাড়াও অন্য বিষয় রয়েছে। এখানে কিছু বাধ্যতামূলক কাঠামো রয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এবং ডিজিটাল অবকাঠামোকে মার্কিন প্রভাব বলয়ের সঙ্গে একীভূত করবে।

চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বাড়ানোর চেষ্টা করবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশ থেকে ক্রয় সীমিত করবে। প্রতিরক্ষা বাণিজ্যকে সুবিন্যস্ত ও উন্নত করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রথম। বাজার উন্মুক্তকরণ, বাণিজ্য বাধা মোকাবেলা এবং আমেরিকান রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে একটি সুযোগ।

চুক্তিতে বাংলাদেশকে মার্কিন স্বার্থের ক্ষতি করে এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা ইউরেনিয়াম কিনতে নিষেধ করা হয়েছে। এটি রাশিয়া বা চীনের সাথে ভবিষ্যতের পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা।

নিউ এজের শিরোনাম 'Yunus urges people to vote for people'.

খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে নতুন সরকার নির্বাচনের জন্য সাধারণ নির্বাচনে এবং ভবিষ্যতের বাংলাদেশ গঠনের জন্য গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিটি জাতির জীবনে এমন কিছু দিন আসে যার সুদূরপ্রসারী তাৎপর্য থাকে। যখন একটি রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা, গণতন্ত্রের চরিত্র ও স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারিত হয়।

প্রধান উপদেষ্টা আরও বলনে, পরশু (বৃহস্পতিবার) ঠিক এমনই একটি দিন, যখন দুটি ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সবাই মিলে একটি নতুন সরকার নির্বাচন করব এবং একই সাথে একটি গণভোটের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব।'

১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সম্প্রচার করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন