ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
Scroll
পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
Scroll
জর্ডানে গার্মেন্টস খাতে নারী কর্মী আরও বাড়ানোর চেষ্টা চলছে: বোয়েসেল এমডি
Scroll
ভোলা হবে দক্ষিণাঞ্চলের তিলোত্তমা নগরী, ব্যারিস্টার আন্দালিব রহমান
Scroll
জানুয়ারিতে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮%
Scroll
নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন: জাইমা রহমান
Scroll
শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত
Scroll
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান
Scroll
আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম ধরে রাখতে প্রশংসাপত্র জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টার
Scroll
নির্বাচন ঘিরে কুমিল্লাসহ ছয় জেলায় সেনাবাহিনীর অভিযান, বিশেষ মহড়া
Scroll
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
ঢাকার ১৩টি আসনে ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
Scroll
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
Scroll
সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
Scroll
রাঙামাটির ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো শুরু
Scroll
শ্রমিক-কর্মচারীদের নিয়ে আজ সভা ডাকল বন্দর কর্তৃপক্ষ, যোগ দিচ্ছেন না শ্রমিকেরা
Scroll
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
Scroll
পত্রিকা: ’ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’
Scroll
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

বাসস

প্রকাশ: ২১:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

প্রতীকি ছবি: বাসস।


জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করেছে সরকার।

রোববার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

সুপারিশ প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে-মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে। এ কমিটির সদস্য হিসেবে আছেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।  

এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। 

অর্থ বিভাগের সচিব কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন