ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
Scroll
পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
Scroll
জর্ডানে গার্মেন্টস খাতে নারী কর্মী আরও বাড়ানোর চেষ্টা চলছে: বোয়েসেল এমডি
Scroll
ভোলা হবে দক্ষিণাঞ্চলের তিলোত্তমা নগরী, ব্যারিস্টার আন্দালিব রহমান
Scroll
জানুয়ারিতে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮%
Scroll
নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন: জাইমা রহমান
Scroll
শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত
Scroll
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান
Scroll
আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম ধরে রাখতে প্রশংসাপত্র জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টার
Scroll
নির্বাচন ঘিরে কুমিল্লাসহ ছয় জেলায় সেনাবাহিনীর অভিযান, বিশেষ মহড়া
Scroll
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
ঢাকার ১৩টি আসনে ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
Scroll
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
Scroll
সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
Scroll
রাঙামাটির ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো শুরু
Scroll
শ্রমিক-কর্মচারীদের নিয়ে আজ সভা ডাকল বন্দর কর্তৃপক্ষ, যোগ দিচ্ছেন না শ্রমিকেরা
Scroll
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
Scroll
পত্রিকা: ’ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’
Scroll
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

নির্বাচন ঘিরে কুমিল্লাসহ ছয় জেলায় সেনাবাহিনীর অভিযান, বিশেষ মহড়া

বাসস

প্রকাশ: ১৭:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে কুমিল্লাসহ ছয় জেলায় সেনাবাহিনীর অভিযান, বিশেষ মহড়া

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে আইন-শৃঙ্খলা স্থিতিশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে নবনির্মিত শিশু হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান, সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন এর কর্নেল স্টাফ, কর্নেল কে এম মেহেদী হাসান।

ব্রিফিংয়ে তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন স্থানে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ মহড়া পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

কর্নেল কে এম মেহেদী হাসান আরো বলেন, যেকোনো পরিস্থিতিতে ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে ঝুঁকি কমে আসবে। প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর মোবাইল টিম টহলে থাকবে।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নিরাপত্তা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, এসব এলাকা চিহ্নিত করে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে কেউ যেন ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেটিই সেনাবাহিনীর মূল লক্ষ্য। এ লক্ষ্যে সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে তিনি সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিট মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ ব্রিফিং শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন