ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬

১৫ চৈত্র ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’
Scroll
ইরান মার্কিন স্থল সেনাদের মোকাবিলা করতে প্রস্তুত: ইরানের স্পিকার
Scroll
আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
Scroll
ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল
Scroll
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা
Scroll
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
Scroll
হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ: কেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে
Scroll
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
Scroll
জয়পুরহাটে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না
Scroll
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার
Scroll
জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার
Scroll
জাপানে নাগরিকত্ব পেতে অন্তত ১০ বছর বাস করতে হবে
Scroll
সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ
Scroll
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
Scroll
পত্রিকা: বিএনপির সংসদীয় দলের বৈঠক: একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে
Scroll
ইসরায়েলে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র, এক দিনেই সর্বোচ্চ হামলা ইরানে
Scroll
হোম অফিস-রেশনিং: জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
Scroll
ইরানে ট্রাম্পের সহজাত প্রবৃত্তির যুদ্ধ কাজে আসছে না
Scroll
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

বাসস

প্রকাশ: ২০:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’

তিনি বলেছেন, ‘রাজনীতির ময়দানে কেবল বিপক্ষ দলের সমালোচনা কিংবা গিবত গেয়ে জনগণের কোনো লাভ হবে না; বরং জনগণের মঙ্গলে কাজ করাই হবে প্রকৃত রাজনৈতিক লক্ষ্য। আমাদের কাছে সবার আগে দেশ। যেকোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে।’

রোববার বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে ঢাকা-১৬ আসনের নির্বাচনী পথসভায় তারেক রহমান এসব কথা বলেন। পল্লবীর এই পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই পথসভায় দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এছাড়া কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

দেশের মানুষের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান স্পষ্টভাবে জানান, জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।

ঢাকা-১৬ আসনের স্থানীয় সমস্যা সমাধানে বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘এই এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাসপাতাল নির্মাণ করা হবে। একইসঙ্গে বেকারত্ব দূরীকরণে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক, তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে আগামী দিনের বিএনপি সরকার।’

তারেক রহমান বলেন, ‘এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব। আমি আপনাদের প্রতিবেশী হিসেবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।’

ঢাকা- ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তারেক রহমান তার হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। ইনশাআল্লাহ আমিনুল হক জিতলে পরে ১৩ তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কি না, এই এলাকার উন্নয়নের কাজ করছে কি না, সেটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার।

এর আগে তারেক রহমান নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর আওতাভুক্ত ইসিবি চত্বরে পথসভায় বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন