পত্রিকা: ৭৮ আসনে বিএনপির বিদ্রোহী, নড়েচড়ে বসছে জামায়াত
সমকালের প্রধান শিরোনাম— ৭৮ আসনে বিএনপির বিদ্রোহী নড়েচড়ে, বসছে জামায়াত। এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮টি আসনে বিএনপির বহিষ্কৃত, সাবেক এবং নেতাদের পরিবারের সদস্যরা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।