ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই : ডা. শফিকুর রহমান

বাসস

প্রকাশ: ১৭:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদকে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। 

তিনি বলেন, দেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চায়।

আজ শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইছি না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। এই প্রতীককে সামনে নিয়ে এগারো দলকে লড়ে যেতে হবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, সাধারণ পোশাক পরা মহিলাও এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের মায়েদের ওপর হাত দেবেন আর আমরা বসে বসে দেখব— এটা হতে পারে না। তখন আমাদের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যাবে।

কওমী মাদ্রাসা বন্ধের গুজব মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, বংশীয় ধারাক্রমে কওমীর একজন প্রতিনিধিত্বকারী আল্লামা মামুনুল হককে সঙ্গে নিয়ে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করব নাকি? এ রকম আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। তবে মানুষ পোড় খেতে খেতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন আর গুজব কানে তুলে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে যাওয়া। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা ঘোষণা দিয়েছি, ১১ দলের যে প্রতীক যেখানে থাকবে, সেটাই হবে সবার প্রতীক। 

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি যে আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাইনা। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার কারো স্বার্থ দেখবো না। আমরা ১৮ কোটি মানুষের স্বার্থ দেখব। 

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিছু হবে না। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বেটার এডুকেশন, বেটার নেশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন