ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৯ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
Scroll
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সিইসি
Scroll
আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
Scroll
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
Scroll
নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
Scroll
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু
Scroll
প্রধান উপদেষ্টার উদাত্ত আহ্বান: নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন
Scroll
ব্রিটনি স্পিয়ার্স ২০ কোটি ডলারে গানের স্বত্ব বিক্রি করেছেন
Scroll
ঢাকার পানিদূষণ কমাতে ৩৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন বিশ্বব্যাংকের
Scroll
পশ্চিম কানাডায় গণগুলিতে সাতজন স্কুলছাত্রসহ অন্তত নয়জন নিহত
Scroll
বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
Scroll
শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
Scroll
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
Scroll
সাগর–রুনি হত্যার ১৪ বছর: অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি
Scroll
উপদেষ্টাদের কার কত সম্পদ
Scroll
নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম
Scroll
পত্রিকা: ২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা, ব্যালটের ভোটে বুলেটের থ্রেট
Scroll
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল আর কতটা ব্যর্থ
Scroll
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
Scroll
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

বাসস

প্রকাশ: ২২:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

উচ্চক্ষমতাসম্পন্ন নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি গতকাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ছবি: প্রেস উইং

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’ গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। 

প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা এবং এর সীমাবদ্ধতাসমূহের আইনি এবং কারিগরি দিকসমূহের পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও এতে জাতীয় নিরাপত্তা, জরুরি প্রাণরক্ষা, জননিরাপত্তা ও বিচারিক প্রয়োজনের পাশাপাশি, নাগরিকের গোপনীয়তার সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে ৮টি মানদণ্ডের সাপেক্ষে ৮টি সুপারিশ প্রস্তাব করা হয়।

বাংলাদেশের কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম ও বেআইনি আটক সংক্রান্ত ঘটনা এবং একইসাথে নজরদারির মাধ্যমে অপরাধ দমন ও সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রীয় সাফল্য - এই দুই বাস্তবতার সম্মিলিত প্রেক্ষাপটে এই প্রতিবেদন প্রণীত হয়েছে। বিদ্যমান আইন, নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও প্রযুক্তিগত ব্যবস্থার আলোকে নজরদারি ব্যবস্থার কাঠামোগত ঝুঁকি, শাসনগত ঘাটতি এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করাই ছিল এর মূল লক্ষ্য।

কমিটি এই প্রতিবেদন প্রস্তুত করেছে তথ্যভিত্তিক, তুলনামূলক ও নীতিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে। প্রতিবেদনে বর্তমানে প্রচলিত অসম্পূর্ণ ও স্বচ্ছতাহীন কাঠামো থেকে বেরিয়ে; মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এবং অডিটকৃত ‘দ্বিস্তরীয় স্বচ্ছতা ও গোপনীয়তা কাঠামো সম্বলিত আধুনিক নজরদারি ব্যবস্থার’ প্রস্তাব করা হয়েছে। যা একটি বৈশ্বিক মান সম্পন্ন রাষ্ট্রীয় সক্ষমতার অনুষঙ্গ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) দিকনির্দেশনা, অন্যান্য দেশের অভিজ্ঞতা ও চর্চা, মানবাধিকার মানদণ্ড এবং বাংলাদেশের বাস্তব প্রশাসনিক সক্ষমতা, এই সবকিছুর আলোকে একটি বাস্তবসম্মত সংস্কারপথ উপস্থাপন করাই ছিল এই প্রতিবেদনের উদ্দেশ্য।

এই কমিটির প্রস্তাবনার মধ্যে ছিল এনটিএমসি বিলুপ্তি এবং টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৯৭, ৯৭ক, ৯৭খ, ৯৭গ সংস্কারের বিস্তারিত রোডম্যাপ। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই এ বিষয়ে টেলিযোগাযোগ আইনের সংশোধিত ভার্সন গেজেটভুক্ত করেছে। এছাড়াও এই কমিটি অধিকতর রাষ্ট্রীয় তদন্ত ও অনুসন্ধানের প্রস্তাব করেছে।

এই প্রতিবেদন প্রণয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারকে পরস্পর বিরোধী নয় বরং পরস্পর সম্পূরক হিসেবে দেখার একটি নীতিগত কাঠামো নির্মাণের প্রয়াস নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন