ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

হোস্টিং.কম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল

বাসস

প্রকাশ: ১৯:৪৩, ১৫ জানুয়ারি ২০২৬

হোস্টিং.কম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকায় এক অনুষ্ঠানে হোস্টিং .কম  উদ্বোধন করেন।

বিশ্বখ্যাত হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘হোস্টিং.কম’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হোস্টিং.কমের বাংলাদেশে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে হোস্টিং.কমের কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবায় নতুন গতি সঞ্চার হবে।

তিনি বলেন, এতে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, সেবার মান উন্নত হবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

একই সঙ্গে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিধি আরও বিস্তৃত করবে বলে উল্লেখ করেন তিনি।

হোস্টিং.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, ‘আমরা মূল্য ও প্যাকেজ নিয়ে অনেক প্রতিক্রিয়া পেয়েছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই বাংলাদেশি গ্রাহকদের জন্য মূল্য ও প্যাকেজ সংক্রান্ত বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’

হোস্টিং.কমের বাংলাদেশ অপারেশনস ম্যানেজার ইমরান হোসেন বলেন, হোস্টিং.কমের বিশ্বমানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ ও ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি বলেন, এটি স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাবে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, হোস্টিং.কম তাদের গ্রাহকদের জন্য বাংলা ভাষায় গ্রাহকসেবা প্রদান করবে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় পেমেন্ট সুবিধা এবং সাশ্রয়ী হোস্টিং সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

এছাড়াও স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন