ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল

বাসস

প্রকাশ: ২১:০১, ৪ ডিসেম্বর ২০২৫

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল

ছবি : বাসস

ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আজ সিলেটে এক বিশাল যৌথ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাদ আসর বন্দরবাজারস্থ সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

প্রচার মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ও সমমনা ৮ দলের শনিবারের বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে দেশব্যাপী ৮ দলের বিভাগীয় সমাবেশগুলোতে জনতার বাঁধ ভাঙা স্রোত প্রমাণ করছে জনগণ আজ ঐক্যবদ্ধ, খবর বাসসের।

ছাত্র-জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর ফ্যাসিবাদী হতে দেয়া হবে না। এজন্যই ৮ দল জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট এবং গণভোটে হ্যাঁ বিজয়ী করতে মাঠে নেমেছে। জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি দল। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

অপরদিকে একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সিসিকের একটি প্রতিনিধি দল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। স্টেজ নির্মাণ ও মাঠ সমাবেশের উপযোগী করে তোলাসহ সিসিকের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন