ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

জার্মান দূত জানালেন

ইইউর দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক

বাসস

প্রকাশ: ২১:১৬, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৭, ১০ ডিসেম্বর ২০২৫

ইইউর দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ। ছবি : বাসস

 

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে সাতজন জার্মান নাগরিক অংশ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ।

আজ রাজধানীতে জার্মান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি ‘বৃহৎ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন’ মোতায়েন করা হচ্ছে এবং বিভিন্ন ধাপে জার্মানি উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে।

তিনি জানান, জানুয়ারি মাসে ইইউ মিশনের দীর্ঘমেয়াদি অংশ হিসেবে সাতজন জার্মান পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। নির্বাচনের দিনগুলো ঘনিয়ে এলে আরও অনেক স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।

রাষ্ট্রদূত বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক সহায়তা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নির্বাচন পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সব পক্ষকে অবশ্যই সহিংসতা পরিহার করতে হবে। ‘শান্তিপূর্ণ পরিবেশই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মৌলিক শর্ত,’ তিনি মন্তব্য করেন।

ড. লোৎজ বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে জার্মানি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করছে এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্র্বতী সরকারের ঘোষিত অঙ্গীকারকে স্বাগত জানায়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জার্মান পর্যবেক্ষকেরা ইইউ প্রতিনিধিদলের অধীনেই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, আলাদা কোনো জার্মান নির্বাচন পর্যবেক্ষণ মিশন থাকবে না; সকল জার্মান পর্যবেক্ষক ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কাঠামোর মধ্যেই কাজ করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন