ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব

বাসস

প্রকাশ: ২০:১৩, ১১ ডিসেম্বর ২০২৫

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব

ছবি: বাসস


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী অভিযোগ করার সুযোগ না পায়। 

এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি  বলেন, কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে তিনি বলেন, গাজীপুর ও বাগেরহাট সংক্রান্ত যে বিষয়গুলো আদালতে রয়েছে সেগুলো নিয়ে ইসি কাজ করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন করা হবে। এ কারণে তফসিল ঘোষণায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ইসি সচিব বলেন, জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের বিভিন্ন পরিপত্র জারি করা হবে এবং এসব পরিপত্র ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। 

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, তবে আইফোন ব্যবহারকারীদের অনুমোদন এখনো পাওয়া যায়নি। আশা করা হচ্ছে তফসিল ঘোষণার পর আইফোন ব্যবহারকারীরাও নিবন্ধন সুবিধা পাবেন।

আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান তাদের প্রক্রিয়া ইসির মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিদেশে থাকা ভোটারদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার। এর মধ্যে প্রবাস থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। বাকিরা দেশের অভ্যন্তরের ভোটার। তিনি বলেন, যদি নিবন্ধন সংখ্যা ১০ লাখ অতিক্রম করে, তবে অতিরিক্ত আরও ১০ লাখ নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন