ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

​​​​​​​শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৪২, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৭, ১২ ডিসেম্বর ২০২৫

​​​​​​​শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি

প্রতীকি ছবি: সংগৃহীত।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২ হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া এ কর্মকর্তাদের মধ্যে সহযোগী অধ্যাপক পদে ৯৯৫ জন এবং সহকারী অধ্যাপক পদে ১ হাজার ৭১১ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ কর্মকর্তাদের পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দু’টিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আ. কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।

সহযোগী অধ্যাপক হওয়া কর্মকর্তাদের জন্য বিবেচ্য সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে দেওয়া পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেড (৪৩০০০-৬৯৮৫০ টাকা) বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়াদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদে (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন