ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

রংপুরে আইজিপি বললেন

সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ বডিওর্ন ক্যামেরা পরবে

বাসস

প্রকাশ: ১৯:৫৩, ১০ জানুয়ারি ২০২৬

সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ বডিওর্ন ক্যামেরা পরবে

আইজিপি বাহারুল আলম আজ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যদের সাথে বিশেষ  সভার পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস


 বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী নির্বাচনে সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডিঅন ক্যামেরা দেওয়া হবে।

আজ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যাতে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হবে। যা দিয়ে সবকিছু তদারকি করা সম্ভব হবে।

বাহারুল আলম বলেন, একটা অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে নির্বাচন করার উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে। পুলিশের দায়িত্ব সকল ধরনের সহায়তা করা এবং সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। এ ব্যাপারে এই রেঞ্জের ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকলেই দৃঢ়প্রতিজ্ঞ। স্থিতিশীল রেখে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করা এটা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ শুধু একা না। নির্বাচনের দিন পুলিশের সাথে ছয় লাখ আনসার সদস্য থাকবে। এখন নির্বাচন পূর্ব অবস্থায় আপনারা জানেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা আমাদের সাথে আছেন। বর্ডার গার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে।

আইজিপি বলেন, বিগত ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল। নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে। আমরা অনেক গণবিরোধী কাজ করেছি। সেখান থেকে বেরিয়ে এসে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, বিপুল পরিমাণ আন্দোলনকারী শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, এসব ঘটনার ফলে পুলিশের যারা লোভী, দলকানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের ওপরে যে দায়ভার এসেছে, এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো, তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।’

শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ কোনো জায়গায় করা যায় না জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না। আমাদের দেশের গত ১০-১৫-২০ বছরের অপরাধ পরিসংখ্যান যদি নেন, প্রতি বছরই সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকও যেন মারা না যায়। সেটা আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, আপনারা জানেন শহীদ ওসমান হাদির মৃত্যু আমাদেরকে, সারা জাতিকে উদ্বেলিত করেছে। আমাদের উপরে দায়ভার এসেছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার।

অনুষ্ঠানে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ বিভাগের ৮ জেলার পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন