ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা
Scroll
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Scroll
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে: ডা. শফিকুর রহমান
Scroll
নেপালে বিয়ের বাস দুর্ঘটনা: ১৩ জন নিহত
Scroll
চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত
Scroll
পুরান ঢাকায় জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
Scroll
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
Scroll
রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই: মিনু
Scroll
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
Scroll
চট্টগ্রাম বন্দর: ৬ দিনের লাগাতার বন্ধের ধকল সামলাতে চেষ্টা চলছে
Scroll
ইংল্যান্ডে গৃহহীন লোকের সংখ্যা বাড়ছে
Scroll
হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
Scroll
নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, লাঙল কি এখনো ফ্যাক্টর
Scroll
‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
Scroll
পত্রিকা: ’ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে এত বিতর্ক কেন’
Scroll
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%

ডা. শফিকুর রহমান বললেন

পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে

বাসস

প্রকাশ: ১৬:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে

শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাবলিক মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। 

তিনি বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা দিয়ে দেশের সবচেয়ে বেশি বঞ্চিত ও নির্যাতিত এলাকাগুলো থেকে উন্নয়নের যাত্রা শুরু করা হবে।

আজ শুক্রবার দুপুরে জেলার বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, ফ্যাসিবাদ ও বিচারহীনতার সংস্কৃতি উপহার দিয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘আমরা যদি সুযোগ পাই, তবে আমাদের হাত হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না।’ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। এটার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশে আর কাউকে ব্যাংক লুণ্ঠন করে নেতা বানানো হবে না। শেয়ার বাজার লুটপাট কিংবা বিভিন্ন প্রকল্প থেকে অর্থ চুরি করে বিদেশে পাচারের সুযোগ বন্ধ করা হবে। 

এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা লুট ও পাচার হয়েছে। এই অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। 

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন