ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা
Scroll
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Scroll
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে: ডা. শফিকুর রহমান
Scroll
নেপালে বিয়ের বাস দুর্ঘটনা: ১৩ জন নিহত
Scroll
চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত
Scroll
পুরান ঢাকায় জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
Scroll
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
Scroll
রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই: মিনু
Scroll
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
Scroll
চট্টগ্রাম বন্দর: ৬ দিনের লাগাতার বন্ধের ধকল সামলাতে চেষ্টা চলছে
Scroll
ইংল্যান্ডে গৃহহীন লোকের সংখ্যা বাড়ছে
Scroll
হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
Scroll
নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, লাঙল কি এখনো ফ্যাক্টর
Scroll
‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
Scroll
পত্রিকা: ’ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে এত বিতর্ক কেন’
Scroll
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত । ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

রাজধানীর শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবারগাহে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে, খবর দ্য হিন্দু ও অন্যান্য মিডিয়ার। 

সূত্র জানায়, আত্মঘাতী হামলাকারীকে ইমামবারগাহের গেটে থামানো হয়েছিল, কিন্তু সে সময় সে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১২ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে পুলিশ সূত্রের দাবি, হামলাকারী একজন বিদেশি নাগরিক ছিলেন এবং তার সাথে 'ফিতনা আল-খাওয়ারিজি'র (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি-র জন্য ব্যবহৃত শব্দ) যোগাযোগ ছিল। হামলার পর উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের হাসপাতালে স্থানান্তরের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের চ্যানেল ২৪ যোগ করেছে:  সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা সংস্থা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। আহতদের চিকিৎসার জন্য এ স্থানান্তর করা হচ্ছে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এ। এর আগে গত বছরের নভেম্বরে, ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন