ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা

দুই দিনে ১০৮ ’জঙ্গি’ নিহতের দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ১০:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

দুই দিনে ১০৮ ’জঙ্গি’ নিহতের দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর

প্রতীকি ছবি: সংগৃহীত।

পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে, কোয়েটাসহ বালুচিস্তানের বারটি শহরে চালানো হামলা ও পাল্টা অভিযানে অন্তত ৩৭ জন 'জঙ্গি' এবং ১০ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও দেশটির সেনাবাহিনীর দাবি শনিবার পাল্টা অভিযানে নিহত 'জঙ্গির' সংখ্যা ৬৭ জন।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর মতে, শনিবারে শাবান ও পাঞ্জগুরে তাদের অভিযানে আরও ৪১ জন নিহত হয়েছে এবং এর ফলে দুই দিনে মোট ১০৮ জন নিহত হলো বলে বিবিসি উর্দুর খবরে বলা হয়েছে।

বিবিসি যে তথ্য পেয়েছে সে অনুযায়ী, শনিবারের হামলাগুলোয় ১৮ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে, তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি ।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য মতে, খারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ গুলের বাড়িতে হামলার ঘটনায় শাহিদ গুলসহ অন্তত সাতজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, খুজদারের একটি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে তিন জন নারী ও তিনটি শিশু ছিল।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানী কোয়েটাসহ অনেকগুলো শহরে সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কোয়েটা ছাড়াও মাসতুং, পাসনি, গোয়াদার, খারান, নশকি ও মাখ শহরে হামলা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু কর্মকর্তা পর্যায়ে জানানো হয়নি।
বিবিসি সংবাদদাতা মুহাম্মদ কাজিম জানিয়েছেন, শনিবার সকাল ছয়টার দিকে কোয়েটায় হামলা শুরু হয়েছিল। এ সময় সন্ত্রাসীরা রেড জোনের কাছে সারিয়াব সড়ক ও হাজারগানজি থেকে ইধি চক এলাকায় হামলা করে।
অন্যদিকে মাসতুং কারাগারে হামলার ঘটনায় অন্তত ২৭ জন বন্দি জেল থেকে পালিয়ে গেছে।

এছাড়া হামলার সময় নুশকিতে ডেপুটি কমিশনারের বাসভবন থেকে জিম্মিদের তুলে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী বালুচিস্তানের পাসনি জেলায় ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি অফিসে হামলা করেছে। তবে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত এখনো জানানো হয়নি।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে তাদের 'অপারেশন হিরো'র দ্বিতীয় ধাপ বলে উল্লেখ করেছে।

এর আগে ২০২৪ সালের অগাস্টেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) তার দায় স্বীকার করেছিল।

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন
কোয়েটায় হামলা একটি বার্তা

বালুচিস্তানের বিভিন্ন শহরে এ ধরনের সংঘবদ্ধ হামলা একেবারেই নতুন কিছু নয়। সশস্ত্র ব্যক্তিরা প্রায়শই সেখানে পুলিশ, সরকারি ও নিরাপত্তা বাহিনীর ভবনগুলোসহ বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালায়।

তবে এই প্রথমবারের মতো বালুচিস্তানের রাজধানী কোয়েটার ভেতরে এমন হামলা সংঘটিত হয়েছে।

খুব ভোরের দিকে কোয়েটায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর শহরের রেড জোন সিল বা বন্ধ করে দেওয়া হয় এবং হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়।

সাধারণভাবে কোয়েটাকে তুলনামূলকভাবে নিরাপদ শহর হিসেবেই বিবেচনা করা হয়। শহরকে নিরাপদ রাখতে চারপাশে নিরাপত্তা চৌকি স্থাপন করে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শহরের ভেতরেও বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট রয়েছে।

কোয়েটার ভেতরে সাম্প্রতিক এই হামলাগুলো কি নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে নাকি এটি একটি গোয়েন্দা ব্যর্থতা- সেই আলোচনা তৈরি হচ্ছে।

ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যুক্ত মুহাম্মদ শোয়াইব বিবিসিকে বলেছেন, পাকিস্তানের শহরগুলো এতটাই বিস্তৃত যে, এ ধরনের 'ব্যর্থতা' যে কোনো জায়গায় ঘটতে পারে, এমনকি ইসলামাবাদেও।

তবে নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস, যে দ্রুততার সঙ্গে হামলাকারীদের হত্যা করা হয়েছে, তা প্রমাণ করে নিরাপত্তা সংস্থাগুলো তুলনামূলকভাবে বেশি প্রস্তুত ছিল।

"যে গতিতে ভিডিও ও ছবিগুলো প্রকাশ পেয়েছে, তা ইঙ্গিত দেয় যে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। মনে হচ্ছে, তারা আগের হামলাগুলো থেকে কিছু শিক্ষা নিয়ে আরও হামলার প্রস্তুতি নিয়েছে"।

যুক্ত মুহাম্মদ শোয়াইব অবশ্য বলছেন, এই প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানীর ভেতরে এ ধরনের হামলা হয়েছে, যা একটি বড় ঘটনা।

"তাদের কোয়েটায় আসাটাই একটি বড় বার্তা। তারা এই বার্তা দিয়েছে যে, আমরা চাইলে যে কোনো জায়গায় যেতে পারি। মানুষ এমনটা আশা করেনি। কারণ কোয়েটার নিরাপত্তা তুলনামূলকভাবে শক্তিশালী বলে মনে করা হয়," বলেছেন তিনি।

তার মতে, সাম্প্রতিক হামলাগুলোয় বিভিন্ন শহরে যেসব স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করলে এটাই স্পষ্ট হয় যে প্রতিটি জেলায় প্রধান সরকারি ও নিরাপত্তা সংস্থার বেশিরভাগ অফিস ও ভবনই টার্গেট করা হয়েছে।

তার বিশ্বাস, বালুচিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জটি হলো রাজনৈতিক। "আপনাকে হৃদয় ও মন জয় করতে হবে। শুধু লড়াই নয়। লড়াই হওয়া উচিত চূড়ান্ত পদক্ষেপ," বলেছেন তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন