ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস

প্রকাশ: ১৬:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতীকি ছবি: সংগৃহীত।

রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েনরাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা জোরদারে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, গুরুত্বপূর্ণ এই এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, বিজিবি সদস্যরা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন