শিরোনাম
প্রকাশ: ২২:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত।
ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। কড়া নিরাপত্তাবেষ্টিত এই রাজধানীতে এ ধরনের হামলা বিরল হলেও গত কয়েক বছর ধরে পাকিস্তানে উগ্রবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, ইসলামাবাদের উপকণ্ঠে একটি আধা-শহুরে এলাকার খাদিজাতুল কুবরা ইমামবারগাহ মসজিদে এই হামলা ঘটে, খালিজ টাইমসের।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মসজিদের রক্তমাখা মেঝেতে কাঁচের টুকরো ও ধ্বংসাবশেষের মধ্যে মানুষের মরদেহ পড়ে আছে। মসজিদের বাগানেও কয়েক ডজন আহত মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমন এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ১৬৯ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
দুইজন পুলিশ কর্মকর্তা জানান, আত্মঘাতী হামলাকারী মসজিদের গেটে বাধা পেয়ে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটায়। পরিচয় গোপন রাখার শর্তে তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের ২৪১ কোটি জনসংখ্যার মধ্যে শিয়া মুসলমানরা সংখ্যালঘু এবং তারা প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতার লক্ষ্যবস্তু হয়ে থাকেন। এর আগে গত ১১ নভেম্বর ইসলামাবাদে আরেকটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। পাকিস্তান সরকার সেই হামলার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করেছিল, যদিও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।