ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির
Scroll
বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার
Scroll
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
Scroll
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
Scroll
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
Scroll
সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
Scroll
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের দাম বাড়ল
Scroll
উৎসবমুখর পরিবেশে সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে
Scroll
ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন,`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’
Scroll
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা
Scroll
জয়ের ব্যাপারে আমি দৃঢভাবে আশাবাদী : তারেক
Scroll
বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে : সিইসি
Scroll
প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
Scroll
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
Scroll
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

নেত্রকোণা

সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

বাসস

প্রকাশ: ১৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

লুৎফুজ্জামান বাবর আজ বৃহস্পতিবার সকালে মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। ছবি : বাসস

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সাড়ে ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।

বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সপরিবারে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি যে আজ ভোট দিতে পারছি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ।” 

তিনি আরও জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তানরাও আজ নিজ এলাকায় এসে প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ সময় তিনি তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে, এটি দেশের আগামীর জন্য একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং এখনও সেই পরিবেশ বজায় আছে। আশা করি সারাদেশেই এমন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে বাবর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। তবে যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে, তারা মূলত গর্হিত কাজ করছে। আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।” 

এসময় নির্বচনী পরিবেশ সুষ্ঠ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক এবং ভোট ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের আহ্বান জানান তিনি। প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

উল্লেখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এখন নাগাদ কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

জেলায় মোট ভোট কেন্দ্র ৬৭৬টি, মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, মহিলা ভোটার ১০ লাখ ৭ হাজার ৪ শত ৭১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন এবং পোস্টাল ভোটার ১৭ হাজার ৮ শত ২০ জন।

জেলায় মোট ৬৭৬ টি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় রয়েছে, তার মধ্যে ২৬১ টি সাধারণ, ২৭৩ টি গুরুত্বপূর্ণ এবং ১৪২ টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৬৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬৮৬ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন