ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির
Scroll
বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার
Scroll
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
Scroll
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
Scroll
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
Scroll
সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
Scroll
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের দাম বাড়ল
Scroll
উৎসবমুখর পরিবেশে সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে
Scroll
ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন,`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’
Scroll
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা
Scroll
জয়ের ব্যাপারে আমি দৃঢভাবে আশাবাদী : তারেক
Scroll
বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে : সিইসি
Scroll
প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
Scroll
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
Scroll
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

ছেলের কোলে চড়ে ভোট দিলেন বাবা

বাসস

প্রকাশ: ১৯:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ছেলের কোলে চড়ে ভোট দিলেন বাবা

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরের বৃদ্ধ আলাউদ্দিন প্রধানকে তার দুই ছেলে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। ছবি: বাসস

শারীরিকভাবে অসুস্থ বাবার সারাদিন চিৎকার এবং রাগ করায় মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরের বৃদ্ধ আলাউদ্দিন প্রধানকে ছেলেরা কোলে করে বাবাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। আলাউদ্দিন প্রধানের বয়স ৭৫ বছর। তার দুই ছেলে বাবাকে ভোট দেযার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।

ভোটের প্রায় শেষ সময় বিকেল সোয়া ৪টায় দুই ছেলে কোলে করে বাবাকে নিয়ে এসেছেন পিটিআই ভোট কেন্দ্রে। আলাউদ্দিন প্রধান শারীরিকভাবে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। হাঁটা চলা করতে পারেন না। এ কারণে বাড়ির লোকজন তাকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যায়নি। বাড়ির সকলে যখন ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন তখন আলাউদ্দিন ভোট দেয়ার জন্য বলতে থাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে ভোট কেন্দ্রে নেয়া হয়নি। আলাউদ্দিন প্রধানের ছেলে কামাল জানান, বাবা সারাদিন ভোট দেয়ার জন্য চিৎকার করছিলেন। যখন সময় প্রায় শেষ পর্যায়ে তখন বাসার সকলের সাথে রাগারাগি করতে থাকে। বাধ্য হয়ে আমরা কোলে করে বাবাকে কেন্দ্রে নিয়ে এসেছি। দীর্ঘ দিন যাবৎ ভোট দিতে পারেননি। শান্তিপুর্ণ ভোট হচ্ছে জেনে ভোট দেয়ার জন্য পাগল হয়ে যান। ভোট দিতে পেরে অনেক খুশি আলাউদ্দিন প্রধান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন