ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির
Scroll
বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার
Scroll
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
Scroll
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
Scroll
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
Scroll
সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
Scroll
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের দাম বাড়ল
Scroll
উৎসবমুখর পরিবেশে সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে
Scroll
ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন,`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’
Scroll
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা
Scroll
জয়ের ব্যাপারে আমি দৃঢভাবে আশাবাদী : তারেক
Scroll
বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে : সিইসি
Scroll
প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
Scroll
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
Scroll
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার

বাসস

প্রকাশ: ১৯:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার

ছবি : বাসস

বগুড়া জেলার সাতটি আসনের মোট ৯৮৩টি কেন্দ্রে ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান এসব তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে এই গণনায় পোস্টাল ভোট অন্তর্ভুক্ত করা হয়নি।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫, বগুড়া -৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৪ আসনে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ।

বগুড়ার ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলায় মোট ভোট কেন্দ্র ৯৮৩টি, যার মধ্যে ৫শ’টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসন থেকে।

বগুড়ার ৭টি আসনে ৯টি রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে,নির্বাচনী দায়িত্ব পালনে জেলায় ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রায় ১৩শ’ সদস্য, বিজিবি’র ২৪ প্লাটুন, র‌্যাবের ১২৮ সদস্য, পুলিশের প্রায় ২২৬৬ সদস্য এবং আনসারের ১২ হাজার ৭৭৯ জন সদস্য মোতায়েন ছিলেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন