ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
উড্ডয়নযোগ্যতা ছাড়াই চালানোর অপরাধে এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হল
Scroll
তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন
Scroll
আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান : ফখরুল
Scroll
তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের এক যুগ লেগে গেল যে কারণে
Scroll
নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
Scroll
ইউরোজোন ২০২৫: বছর শেষ হলো ১২.৬ বিলিয়ন ইউরোর এক অভাবনীয় উদ্বৃত্ত দিয়ে
Scroll
দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান
Scroll
বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী
Scroll
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
Scroll
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আগামীতে আরো বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা
Scroll
শরীরচর্চা মস্তিষ্ককে নতুন রূপ দেয়, যা শরীরের সহনশীলতা বৃদ্ধি করে
Scroll
আজই ২৯৭ আসনের গেজেট প্রকাশ হচ্ছে
Scroll
বরিশালের ৬টি আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়
Scroll
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি
Scroll
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
Scroll
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
Scroll
ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জুন সময়সীমা নির্ধারণ করলেন ম্যাঁক্র
Scroll
তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে বিএনপির বড় জয়, ১০টিতে নতুন মুখ
Scroll
দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি

তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন

বাসস

প্রকাশ: ০৯:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের জন্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। 

এ সময়ে তিনি তাকে ‘আমার তারেক ভাই’ বলে সম্বোধন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি শুক্রবার এ অভিনন্দন জানান।

মমতা ব্যানার্জী তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল দুপুর ১ টায় এক বার্তায় বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।

বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

তার শুভেচ্ছা বার্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা প্রেরিত ফলাফল ঘোষণা গতকাল রাত থেকে শুরু করে নির্বাচন কমিশন। 

নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন