ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
উড্ডয়নযোগ্যতা ছাড়াই চালানোর অপরাধে এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হল
Scroll
তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন
Scroll
আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান : ফখরুল
Scroll
তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের এক যুগ লেগে গেল যে কারণে
Scroll
নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
Scroll
ইউরোজোন ২০২৫: বছর শেষ হলো ১২.৬ বিলিয়ন ইউরোর এক অভাবনীয় উদ্বৃত্ত দিয়ে
Scroll
দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান
Scroll
বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী
Scroll
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
Scroll
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আগামীতে আরো বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা
Scroll
শরীরচর্চা মস্তিষ্ককে নতুন রূপ দেয়, যা শরীরের সহনশীলতা বৃদ্ধি করে
Scroll
আজই ২৯৭ আসনের গেজেট প্রকাশ হচ্ছে
Scroll
বরিশালের ৬টি আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়
Scroll
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি
Scroll
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
Scroll
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
Scroll
ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জুন সময়সীমা নির্ধারণ করলেন ম্যাঁক্র
Scroll
তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে বিএনপির বড় জয়, ১০টিতে নতুন মুখ
Scroll
দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান : ফখরুল

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৯:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসস, ফাইল।


গত ১৫ বছর বিরোধীদলের ওপর আওয়ামী লীগের দমন–পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলার অন্য দুটি আসনেও বিএনপির প্রার্থীরা জয়ী হন। জামায়াতের উত্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখন অগ্রগতি শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠতে থাকে সেটাই এদেশে ঘটেছে।’ তিনি বলেন, আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে, এটা হয়েছে। আমি অত্যন্ত কনফিডেন্ট, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের (জামায়াত) রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের কথাগুলো, প্রতিশ্রুতিগুলো, পয়েন্টগুলো–জনগণ গ্রহণ করেছে বলেই আজকে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন; যাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, জুলাই সনদের যেসব অংশে আমরা স্বাক্ষর করেছি, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে ৩১ দফা আছে সেগুলোও পর্যায়ক্রমে কার্যকর করব। রংপুর বিভাগের জামায়াতের বেশি আসন পাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটার বিভিন্ন কারণ আছে। বৃহত্তর দিনাজপুরে কিন্তু জামায়াত একটাও আসন পায়নি। বৃহত্তর দিনাজপুরে তিনটি জেলা, ১১টি আসন। সেই আসনগুলো বিএনপি পেয়েছে। আমরা আশাবাদী আমরা যদি জনগণের সঙ্গে ইনট্র্যাক্ট করতে পারি, রাজনৈতিক–সাংগঠনিক ভাবে যদি কাজ করতে পারি অবশ্যই এই প্রবণতাকে দূর করতে পারব। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন