ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের
Scroll
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Scroll
মঙ্গলবার সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি
Scroll
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে: ইসি
Scroll
জ্বালানি সংকটে কিউবার বিখ্যাত চুরুট মেলা স্থগিত
Scroll
সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন
Scroll
মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
Scroll
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
Scroll
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা
Scroll
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
Scroll
আসামে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Scroll
জাপানে চালু হচ্ছে বুলেট কার্গো ট্রেন
Scroll
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার, একই দিনে হতে পারে সরকারের শপথও
Scroll
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
Scroll
সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য
Scroll
এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল
Scroll
মিউনিখ বৈঠক: চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল করার অঙ্গীকার
Scroll
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
Scroll
জাপানের যৌথ যুদ্ধবিমান প্রকল্প এগিয়ে নিতে সম্মত ব্রিটেন ও ইতালি
Scroll
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একে অপরের পরিপূরক: মিউনিখে রুবিও

একই দিনে হতে পারে সরকারের শপথও

সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৯:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ ভবন, শেরে বাংলা নগর, ঢাকা। ছবি: বাসস।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুতিও শুরু করেছে সংসদ সচিবালয়।

একইদিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্যও প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। খবর বিডিনিউজের।

এদিকে দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে গতকাল বিকালে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। এজন্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুদিন পর গতকাল সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।

গতকাল রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতি নতুন সরকারপ্রধান হতে যাওয়া বিজয়ী দলের নেতা ও মন্ত্রীদের শপথ পাঠ করান। এতদিন তা বঙ্গভবনেই হয়ে আসছে। এবার শপথের স্থান বদলের বিষয়ে তথ্য দিলেও রাষ্ট্রপতিই শপথ পড়াচ্ছেন কিনা তা বলতে চাননি কানিজ মওলা। তিনি বলেন, এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন। তবে আগের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে না থাকায় নবনির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।

এ আলোচনার মধ্যে গতকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন। এদিন দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সাংবাদিকদের স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে প্রকাশ্যে নেই। তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি মামলার আসামি হয়ে এখন কারাগারে। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন