ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের
Scroll
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Scroll
মঙ্গলবার সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি
Scroll
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে: ইসি
Scroll
জ্বালানি সংকটে কিউবার বিখ্যাত চুরুট মেলা স্থগিত
Scroll
সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন
Scroll
মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
Scroll
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
Scroll
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা
Scroll
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
Scroll
আসামে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Scroll
জাপানে চালু হচ্ছে বুলেট কার্গো ট্রেন
Scroll
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার, একই দিনে হতে পারে সরকারের শপথও
Scroll
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
Scroll
সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য
Scroll
এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল
Scroll
মিউনিখ বৈঠক: চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল করার অঙ্গীকার
Scroll
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
Scroll
জাপানের যৌথ যুদ্ধবিমান প্রকল্প এগিয়ে নিতে সম্মত ব্রিটেন ও ইতালি
Scroll
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একে অপরের পরিপূরক: মিউনিখে রুবিও

জানাল নির্বাচন কমিশন

নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে

বাসস

প্রকাশ: ১৯:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে

প্রতীকি ছবি: এঁকেছে জেমিনাই।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। 

বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়েছে। 

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া নির্বাচনে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।  

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে।

ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।  

তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্টিং ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন