ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের
Scroll
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Scroll
মঙ্গলবার সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি
Scroll
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে: ইসি
Scroll
জ্বালানি সংকটে কিউবার বিখ্যাত চুরুট মেলা স্থগিত
Scroll
সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন
Scroll
মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
Scroll
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
Scroll
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা
Scroll
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
Scroll
আসামে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Scroll
জাপানে চালু হচ্ছে বুলেট কার্গো ট্রেন
Scroll
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার, একই দিনে হতে পারে সরকারের শপথও
Scroll
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
Scroll
সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য
Scroll
এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল
Scroll
মিউনিখ বৈঠক: চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল করার অঙ্গীকার
Scroll
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
Scroll
জাপানের যৌথ যুদ্ধবিমান প্রকল্প এগিয়ে নিতে সম্মত ব্রিটেন ও ইতালি
Scroll
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একে অপরের পরিপূরক: মিউনিখে রুবিও

জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

বাসস

প্রকাশ: ২২:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ছবি: বাসস

দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসায় যান।

নিজ বাসায় বিএনপি চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। সেখানে তারা কুশলাদি বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

ডা. শফিকুর রহমানের বাসা থেকে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে বের হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান।

এর আগে গতকাল শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।

তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

এদিকে, রোববার রাত ৮টা ২৫ মিনিটে দলের নেতাদের নিয়ে তিনি রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এ সময় নাহিদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন। 

১ ঘন্টা নাহিদ ইসলামের বাসায় অবস্থান করার পরে ৯ টা ১৫ মিনিটে বের হয়ে যান তারেক রহমান।

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। ছবি: বাসস

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল।

এর আগে গতকাল শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।

তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। 

তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন