ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩, ০৫ সফর ১৪৪৮

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ১০:১১, ৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৬, ৯ ডিসেম্বর ২০২৫

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি। ছবি: প্রতীকি, সংগৃহীত।

 

জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে, খবর ইউরো নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস’র প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।

জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওইসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন