ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ভবন থেকে ৪২ জনকে নিরাপদে উদ্ধার

কেরানীগঞ্জের জামেলা টাওয়ারের অগ্নিকাণ্ডস্থলে বিজিবি মোতায়েন

বাসস

প্রকাশ: ১৪:৩০, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৩৩, ১৩ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জের জামেলা টাওয়ারের অগ্নিকাণ্ডস্থলে বিজিবি মোতায়েন

প্রতীকি ছবি: বাসস।


আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার জামেলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অভিযান চলাকালে এলাকাটিকে নিরাপদ রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ ও জরুরি সেবা দানকারী সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, ঘটনাস্থলে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের দিকে ১২তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যেই ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

এফএসসিডি’র মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি থেকে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর, এ বিষয়ে তদন্ত করা হবে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটি থেকে ৪২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন