ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

নতুন বছরের আগেই পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাচ্ছে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২৫

নতুন বছরের আগেই পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাচ্ছে শিক্ষার্থীরা

আজ শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ উদ্বোধন করেন। বাসস।

 

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষার্থী সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের সফটকপির (পিডিএফ) অনলাইন সংস্করণ আজ থেকে পড়তে পারবে। 

আজ রোববার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’— কার্যক্রমের উদ্বোধন করেন, খবর বাসসের।

উদ্বোধনের সাথে সাথে এনসিটিবি’র ওয়েবসাইটে www.netb.gov.bd-এ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক (বাংলা ও ইরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষা, মাধ্যমিক (বাংলা ও ইরেজি ভার্সন), দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের সকল পাঠ্যপুস্তকের (মোট ৬৪৭টি) অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে।

এদিকে পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অগ্রগতির বিষয় এনসিটিবি জানিয়েছে, ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক (মোট ১১,৭০,৪৬,৪৬১) মুদ্রণ শেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি সকল কোমলমতি শিক্ষার্থী নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে বইয়ের ঘ্রাণ নিতে পারবে।

এছাড়া মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশা করছে যে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী বছরের শুরুর দিনে কয়েকটি মৌলিক বই হাতে পাবে। তবে সবগুলো বিষয়ের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে অল্প কয়েকদিনের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

ইতোমধ্যে এই স্তরের মোট পাঠ্যপুস্তকের (মোট ১৮,৩২,০৮,৬৯৩) ৭৮ দশমিক ৭২ শতাংশ মুদ্রণ এবং ৫৮ দশমিক ৬৮ শতাংশ সরবরাহ শেষ হয়েছে। 

পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী। 

এ সময় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার্থীরা শতভাগ বই পাবে ১ জানুয়ারি, ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় শতভাগ শিক্ষার্থী বই পাবে ১ জানুয়ারি এবং সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যথাক্রমে ৭০% ও ৬০% বই ১ জানুয়ারিতে পাবে। 

আরও পড়ুন