ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার করলো ডিএনসিসি

বাসস

প্রকাশ: ২১:৪০, ২৯ ডিসেম্বর ২০২৫

হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার করলো ডিএনসিসি

ছবি: ডিএনসিসি ফেসবুক পেইজ


ঢাকা গ্যাজেটিয়ার এবং ১৯৬০ সালের ঢাকা ম্যাপে রাজধানীর ভেতরে কনাই, নড়াই, দেবদোলাই, জিরানি প্রভৃতি নদীর অস্তিত্বের উল্লেখ থাকলেও সময়ের ব্যবধানে এসব নদী হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া নদীগুলোর একটি কনাই নদীতে আবারও প্রবাহ ফিরিয়ে এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এই হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার কার্যক্রম উদযাপন করতে আজ দুপুরে উত্তরায় ডিএনসিসির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার উদযাপন অনুষ্ঠান’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, পাউবোর বোর্ড মেম্বার ও পরিবেশকর্মী আমিনুর রসুল এবং পরিবেশকর্মী মিহির বিশ্বাস।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমরা হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার করে দেখিয়ে দিয়েছি যে, চাইলেই ঢাকার ভেতরে ওয়াটারওয়ে ফিরিয়ে আনা সম্ভব। সামনে যারা নগরের দায়িত্বে আসবেন, তাদের দায়িত্ব হবে এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া।”

তিনি আরও বলেন, “ডিএনসিসির পক্ষ থেকে কনাই নদী উদ্ধার করে নৌচলাচল উপযোগী ৯ কিলোমিটার নদীতে প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে আগে ফিল্ড স্টাডি ও পরে উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

এসময় উত্তরাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কাজী মোহাম্মদ ফেরদাউস ডিএনসিসি প্রশাসকের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে হারিয়ে যাওয়া কনাই নদীর প্রবাহ ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান।

উত্তরার তরুণ প্রতিনিধি রাসেল বলেন, “জুলাই আন্দোলনের পর আমরা পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছি। খিদির খালের আগের অবস্থা দেখে হতাশ হয়েছিলাম। এ খালে যেখানে হাঁটা যেত, সেখানে এখন নৌকা চলছে। এই পরিবর্তনে আমরা আনন্দিত।”

পাউবোর বোর্ড মেম্বার আমিনুর রসুল বলেন, “একসময় বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল, যা প্রায় ৩ হাজার কিলোমিটারে নেমে এসেছে। আজ নতুন করে ৯ কিলোমিটার নৌপথ যুক্ত হলো। এখন এটি রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর। নদীভাঙন রোধে ব্লক বা বাঁধ না দিয়ে নদীর পাড়ে গাছ লাগাতে হবে, তাহলে পরিবেশও সুন্দর হবে এবং ঢাকাবাসী এখানে ঘুরতে আসতে পারবে।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “আমরা থাইল্যান্ডে ফ্লোটিং মার্কেট দেখতে যাই, অথচ ঢাকার চারপাশে থাকা নদীগুলো উদ্ধার করে পরিকল্পিতভাবে গড়ে তুললে এর চেয়েও সুন্দর পর্যটন এলাকা তৈরি করা সম্ভব।”

ডিএনসিসির উদ্যোগে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ থেকে বাউনিয়া খাল পর্যন্ত ৩ দশমিক ১৮ কিলোমিটার নদী খনন কার্যক্রমের মাধ্যমে মোট ৯ কিলোমিটার দীর্ঘ নদীপথ পুনরুদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের কাছে এই নদীটি ‘খিদির খাল’ নামে পরিচিত। উদ্ধার হওয়া কনাই নদীটি আব্দুল্লাহপুর বেড়িবাঁধ থেকে গড়ান চটবাড়ি হয়ে দ্বিগুন খাল অতিক্রম করে তুরাগ নদীতে মিলিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম সহ ডিএনসিসির  অন্যান্য কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন