ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৯ শিক্ষার্থী

বাসস

প্রকাশ: ১৭:০০, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৮, ১৪ জানুয়ারি ২০২৬

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত  ৯ শিক্ষার্থী

প্রতীকি ছবি: বাসস


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালিদ মোহাম্মদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দনি নগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মোহাম্মদ উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ও উপজেলার ঘুঘুরাতলী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ১০ বন্ধু মিলে বিন্যাকুড়ি বাজারে খাবার শেষে ইজিবাইকে করে উপজেলার ঘুঘরাতলিতে ফিরছিল তারা। পথে দনি নগর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকের সব যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খালিদ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হয়েছে।

পরিদর্শক আহসান হাবিব বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 

আরও পড়ুন