ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

বললেন পরিবেশ উপদেষ্টা

মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে

বাসস

প্রকাশ: ১৭:৫৩, ১৯ জানুয়ারি ২০২৬

মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে

আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে কাউনিয়ায় তিস্তা ব্রিজ সংলগ্ন ঘাট পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাসস।

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা পারের ৫টি জেলার মানুষের স্বার্থে, প্রকৃতির স্বার্থে এবং জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে।

তিনি বলেন, তিস্তা প্রকল্প পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনে প্রেরণ করা হয়েছে। চীন প্রকল্পটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ইতোমধ্যে চীন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে।

তিনি আরও বলেন, এটি একটি বড় প্রকল্প। এটি বাস্তবায়িত হলে তিস্তা সংলগ্ন জেলাগুলোর জনগণের জীবন-জীবিকা, নদীর অববাহিকা রক্ষা এবং জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করা হবে।

উপদেষ্টা আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে রংপুরের কাউনিয়ায় তিস্তা ব্রিজ সংলগ্ন ১০ নম্বর ঘাট পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে আলোচনায় এসব কথা বলেন।

‎‎পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, আজকে চীনের রাষ্ট্রদূত এসেছেন, তার সাথে বিশেষজ্ঞরাও রয়েছেন। তিস্তা প্রকল্প নিয়ে কাজ চলছে, এটি অনেক বড় প্রকল্প হওয়ায় সতর্কতার সাথে কাজটি করতে হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। চীন বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, প্রকল্পটি বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। এসময় জনগণকে আশান্বিত হওয়ার অনুরোধ জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি বড় প্রকল্প। বিজ্ঞানসম্মতভাবে এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি আশা করেন নির্বাচিত সরকার প্রকল্পটির ধারাবাহিকতা বজায় রেখে কাজ চালিয়ে যাবেন। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

‎‎এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, রংপুর জেলা প্রশাসক মো. আমিনুল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এ ছাড়াও চীন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াংসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎‎এর আগে উপদেষ্টা এবং রাষ্ট্রদূতসহ সফরসঙ্গীরা ব্রিজের উপর থেকে এবং বোটে করে তিস্তা নদী ঘুরে দেখেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন