ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬

৩ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত
Scroll
আর্থিক জালিয়াতি: বিশ্ব অর্থনীতির ৪৪২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি
Scroll
নেপালে শুরু হচ্ছে হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম রিট্রিট
Scroll
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
Scroll
ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা নিহত
Scroll
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
Scroll
ঢাকা দক্ষিণ শহরের পরিচ্ছন্নতাকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ অনুদান বিতরণ
Scroll
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার বিশ্বব্যাংকের
Scroll
পাকিস্তানের বিমান হামলায় ৪০০ আফগান নিহত
Scroll
শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
Scroll
পত্রিকা: ’সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’
Scroll
হরমুজ প্রণালীকে পাহারা দিতে ইউরোপের আগ্রহ নেই: কাজা কাল্লাস
Scroll
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
Scroll
তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রে যেতে চায় সরকার
Scroll
ঈদের ছুটি শুরু হচ্ছে আজ
Scroll
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
Scroll
কেন প্রাণঘাতী ইরানী ড্রোন থামানো যাচ্ছে না?
Scroll
দেশের ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
Scroll
আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

বাসস

প্রকাশ: ১৮:৫৯, ১৭ মার্চ ২০২৬

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

প্রতীকি ছবি: বাসস।


মঙ্গলবার সকালে কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো  খবর পাওয়া যায়নি।খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে মাইসি বন্দরের প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ১১ দশমিক ৬ কিলোমিটার (৭ দশমিক ২ মাইল) গভীরে আঘাত হানে।

দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল অবরোধ অব্যাহত রয়েছে। 

গতকাল সোমবারের শুরুতে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের পর কিউবা সবেমাত্র বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কারণে  হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

ইউএসজিএস আরও জানিয়েছে, ইমিয়াস ও সান আন্তোনিও দেল সুর শহরে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়ে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার কিউবাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার’ কথা বলেছেন। 

এর প্রেক্ষিতে বিভিন্ন প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে যে ট্রাম্প প্রশাসন কিউবার কর্মকর্তাদের কাছে বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে ক্ষমতা থেকে সরাতে চাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী জানা গেছে, গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন