ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৬ চৈত্র ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
কিউবা: গভীরতর জ্বালানি সংকটে বছরের প্রথম রুশ তেল পেতে যাচ্ছে
Scroll
কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন ২৭ মার্চ
Scroll
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
Scroll
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহ চলছে
Scroll
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
Scroll
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
Scroll
বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
Scroll
সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থে নেতিবাচক প্রভাব ফেলছে
Scroll
মধ্যপ্রাচ্য: যুদ্ধ তীব্রতর হওয়ায় বিশ্বের জ্বালানি মূল্য উত্তপ্ত হয়ে উঠেছে
Scroll
ইরান যুদ্ধের প্রভাব: বিনিয়োগকারীরো ঝুঁকি না নিতে চাওয়ায় এশিয়ার বাজার মিশ্র
Scroll
পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনার যে দীর্ঘ ইতিহাস
Scroll
ইইউ সম্মেলন: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনায় হামলার ওপর ‘নিষেধাজ্ঞা’র আহ্বান নেতাদের
Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহ চলছে

প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়ায় দাবানলের ঝুঁকিও বেড়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:০৮, ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহ চলছে

অতিরিক্ত গরমে ভিড় জমে আইসক্রীম বারে। প্রতীকি ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস থেকে নেভাদার লাস ভেগাস পর্যন্ত সব জায়গার তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। এই তাপপ্রবাহে পশ্চিমাঞ্চলের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২৫ থেকে ৪০ ডিগ্রি (ফারেনহাইট) পর্যন্ত বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে।

স্থানীয় সময় বুধবার এক ডজন শহরে মার্চের সর্বকালীন তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি, অ্যারিজোনার ফিনিক্সে ১০২ ডিগ্রি এবং লাস ভেগাসে ৯৪ ডিগ্রি ফারেনহাইট। এই সপ্তাহের শেষ পর্যন্ত পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষের জন্য তাপ সতর্কবার্তা জারি করা হয়েছে, খবর এবিসি নিউজের।

বিস্তীর্ণ এলাকায় টানা কয়েকদিন তাপমাত্রা ৯৬ থেকে ১০৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম মরুভূমি অঞ্চলে এখন পর্যটনের ভরা মৌসুম হওয়ায় এই প্রচণ্ড গরম প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সপ্তাহজুড়ে এই তাপপ্রবাহ পূর্ব দিকে ছড়িয়ে পড়বে। শুক্রবারের মধ্যে টেক্সাস, নেব্রাস্কা এবং ওকলাহোমায় রেকর্ড তাপমাত্রা পৌঁছাতে পারে। আর রোববারের মধ্যে লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পর্যন্ত এই দাবর্হ বিস্তৃত হতে পারে।

প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকিও বেড়ে গেছে। ওয়াইওমিং, সাউথ ডাকোটা এবং নেব্রাস্কার কিছু অংশে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪৫ মাইল পর্যন্ত হতে পারে।

পঞ্চম জাতীয় জলবায়ু মূল্যায়নের তথ্য অনুযায়ী, চরম তাপপ্রবাহকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক আবহাওয়া-সংক্রান্ত বিপদ হিসেবে বিবেচনা করা হয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ২,০০০ মানুষ অতিরিক্ত গরমে মারা যান।

 

আরও পড়ুন