ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

১১ চৈত্র ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
হারিয়ে যাচ্ছে মৌমাছি, খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে
Scroll
উত্তরাঞ্চলে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
Scroll
অ্যান্টিপ্রোটন নিয়ে পথে: সার্ন অ্যান্টিম্যাটার পরিবহনে জটিল পরীক্ষা চালিয়েছে
Scroll
লাগার্ডিয়া বিমানবন্দর: তদন্তে গ্রাউন্ড অ্যালার্ট সিস্টেম ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে
Scroll
মেটা জেনেশুনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে: জুরি
Scroll
পত্রিকা: এবারে ঈদযাত্রায় প্রাণহানি আগের চেয়ে বেশি
Scroll
ইরানকে ১৫-দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যম
Scroll
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
Scroll
স্বাধীনতা দিবস মানিক মিয়া এভিনিউ-এ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
Scroll
ইরান যুদ্ধ: ভারতে বহুজাতিক কোম্পানির বিয়ারের মূল্য বৃদ্ধির আশঙ্কা
Scroll
কৃষিমন্ত্রী জানালেন দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
Scroll
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে

২০২৫ সালে পাকিস্তান সবচেয়ে বায়ু-দূষিত দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪৪, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪২, ২৫ মার্চ ২০২৬

২০২৫ সালে পাকিস্তান সবচেয়ে বায়ু-দূষিত দেশ

ছবি: দ্য ডন পত্রিকার সৌজন্যে।

সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং সংস্থা আইকিউএয়ার (IQAir) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের শীর্ষ ২৫টি দূষিত শহরের সবকটিই ভারত, পাকিস্তান এবং চীনে অবস্থিত। ২০২৫ সালের ডাটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে পাকিস্তান শীর্ষস্থানে রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি ধোঁয়াশাচ্ছন্ন দেশের তালিকায় ছিল। দেশটিতে ক্ষতিকারক ক্ষুদ্র কণা পিএম ২.৫ (PM2.5)-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদিত মাত্রার চেয়ে ১৩ গুণ বেশি ছিল, খবর এনবিসি নিউজের। 

আইকিউএয়ার জানায়, গত বছর মাত্র ১৩টি দেশ ও অঞ্চল পিএম ২.৫-এর গড় মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড (প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের কম) বজায় রাখতে পেরেছে, যা ২০২৪ সালে ছিল সাতটি। বাকি ১৪৩টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রসহ ১৩০টি দেশই এই মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

দূষণের তালিকায় বাংলাদেশ ও তাজিকিস্তান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। ২০২৪ সালের সবচেয়ে দূষিত দেশ চাদ ২০২৫ সালে চতুর্থ অবস্থানে নেমে এসেছে, তবে পিএম ২.৫-এর এই হ্রাস সম্ভবত তথ্যের ঘাটতির কারণে হয়েছে।

গত বছরের মার্চে বাজেট ঘাটতির অজুহাতে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস ও কনস্যুলেট ভবনগুলো থেকে সংগৃহীত বৈশ্বিক দূষণ পর্যবেক্ষণ কর্মসূচি বন্ধ করে দেয়। আইকিউএয়ার প্রতিবেদনের প্রধান লেখক ক্রিস্টি চেস্টার শ্রোডার বলেন, মার্চের পর ডাটা না থাকায় মনে হয়েছে চাদে দূষণ কমেছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানকার সঠিক পরিস্থিতি আমাদের জানা নেই।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে অনেক দূষণপ্রবণ দেশের প্রাথমিক তথ্যের উৎস বন্ধ হয়ে গেছে। তথ্যের অভাবে বুরুন্ডি, তুর্কমেনিস্তান এবং টোগোকে ২০২৫ সালের প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৫ সালে ভারতের লোনি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর, যেখানে পিএম ২.৫-এর গড় মাত্রা ছিল ১১২.৫ মাইক্রোগ্রাম। এর পরেই ছিল চীনের জিনজিয়াং অঞ্চলের হোতান শহর (১০৯.৬ মাইক্রোগ্রাম)।

বিশ্বের শীর্ষ ২৫টি দূষিত শহরের সবগুলোই ভারত, পাকিস্তান ও চীনে অবস্থিত। ২০২৫ সালে বিশ্বের মাত্র ১৪% শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণ করতে পেরেছে, যা আগের বছর ছিল ১৭%। কানাডার দাবানলের কারণে যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপেও পিএম ২.৫-এর মাত্রা বেড়ে গিয়েছিল।

২০২৫ সালে মানদণ্ড বজায় রাখা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, এস্তোনিয়া এবং পানামা।

লাওস, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় লা নিনা আবহাওয়ার প্রভাবে বৃষ্টি ও বাতাস বেশি থাকায় দূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে। মঙ্গোলিয়াতেও গড় দূষণ ৩১% কমে ১৭.৮ মাইক্রোগ্রামে দাঁড়িয়েছে।

আইকিউএয়ার জানায়, সব মিলিয়ে গত বছরের তুলনায় ২০২৫ সালে ৭৫টি দেশে দূষণ কমেছে এবং ৫৪টি দেশে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন