ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু    

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৫৫, ৩ অক্টোবর ২০২৫

ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু    

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। ছবি: বাসস


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫০তম ব্যাচের (১৯৯৭-৯৮ সেশন) আয়োজনে আজ বিকেলে জয়নুল গ্যালারি-১-এ এই প্রদর্শনী শুরু হয়। 

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ফরিদা জামান, রিপোর্ট বাসসের।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি জাহিদ মুস্তাফা। 

অধ্যাপক ফরিদা জামান বিকেল ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ শিরোনামে এই প্রদর্শনীতে ২৩ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে গাজার জন্য মানবিক আবেদনের প্রতিফলন।

প্রদর্শনীতে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে ব্লাড অ্যান্ড ব্লসমস (১,২), হুইস্পার অফ টাইড, হুইস্পার অফ সাইলেন্স, মায়া, বাংলার বধু, প্রকৃতি, বৃক্ষ কথন, দুর্গার বিয়ে, দ্য লাস্ট রিডার অব পোয়েট্রি, দ্য গার্ডেনার, অপেক্ষা, সৃষ্টির ছন্দ এবং রেডিয়েন্স ইন দ্য ডার্ক।

প্রদর্শনীটি আগামী ৭ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন