ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
Scroll
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
Scroll
প্রথমবারের মতো বাংলাদেশে প্রধান বিরোধী দল হচ্ছে কোন ইসলামী দল: প্রতিবেদন
Scroll
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
Scroll
কর্মকর্তা, কর্মচারীদের বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
মঙ্গলবার সংসদ ভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
Scroll
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাউদ্দিন আহমদ
Scroll
ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারে দরকার সৎ আত্মসমালোচনা
Scroll
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
Scroll
গ্রীনল্যান্ড: দূর্গম ও প্রত্যন্ত এলাকায় মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পওয়া গেল
Scroll
হ্যাঁ জয়ী হলেও, ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
Scroll
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপিকে জাপানের শুভেচ্ছা
Scroll
পত্রিকা: ’ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম’
Scroll
বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য
Scroll
জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের
Scroll
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Scroll
মঙ্গলবার সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি
Scroll
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে: ইসি
Scroll
জ্বালানি সংকটে কিউবার বিখ্যাত চুরুট মেলা স্থগিত

বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য

বাসস

প্রকাশ: ০৯:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য

কবি আল মাহমুদ। ফাইল ছবি।


পল্লীকবি জসীমউদ্দীনের পর গ্রামবাংলার চিরায়ত লোকজ উপাদান, উপমা ও রূপককে আধুনিক কবিতার মূলধারায় সার্থকভাবে প্রতিষ্ঠা করেছেন কবি আল মাহমুদ। তাই বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদ পাঠ অপরিহার্য।

আধুনিক বাংলা সাহিত্যের এ কালজয়ী কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘আল মাহমুদ কর্নার’-এ আয়োজিত বিশেষ স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সাহিত্য সংগঠন ‘কালের কলস’ এই অনুষ্ঠানের আয়োজন করে 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদকে ছাড়া আধুনিক বাংলা সাহিত্যের শেকড় চেনা অসম্ভব। বাংলাদেশ ও আল মাহমুদ দেশ ও কবিতার রূপকে একাকার হয়ে গেছে। বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদকে বুঝতে হবে। আল মাহমুদকে বুঝলে বাংলাদেশকে বুঝা যাবে। আল মাহমুদ সেই বুনোফুল যার সুগন্ধী ও সৌন্দর্য অপরিসীম।

সভায় কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কামাল মিনা ও শিমুল পারভীন এবং কবি মঈন মুনতাসীর, তানজীনা ফেরদৌস, ফরিদুজ্জামান ও শাহাদাত সুফল।

কালের কলসের সম্পাদক আবিদ আজমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মুশফিকা নিপা।

জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. আবুল কাশেম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, ড. কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক শান্তা মারিয়া, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, কবি শাহীন রিজভী, চলচ্চিত্রকার পার্থিব রাশেদ এবং কবি ও গবেষক শামস আরেফিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন